Breaking
Loading...
Menu
ad970

Videos

বুধবার, ৯ নভেম্বর, ২০২২

কুমিল্লার জেলার লাকসামসহ ৩ টি ইউপি নির্বাচনের আবারও তফসিল যোষনা।

ad300
Advertisement
লাকসামসহ তিনটি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা। রবিউল হোসাইন সবুজ, লাকসাম (কুমিল্লা) কুমিল্লা জেলার নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় না থাকায় ভোট স্থগিত করা লালমাই,নাঙ্গলকোট ও লাকসাম উপজেলার ১৩টি ইউপি পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৯ ডিসেম্বর দেশের বিভিন্ন স্থানে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ‍্যে ৭ নভেম্বর তফসিল ঘোষণা করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন। এরমধ‍্যে কুমিল্লা জেলার৷ লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন ও পেরুল উত্তর ইউনিয়ন পরিষদ, লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়ন, মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ও মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ এবং নাঙ্গলকো উপজ েলার রায়কোট উত্তর ইউনিয়ন, রায়কোট দক্ষিণ ইউনিয়ন, আদ্রা উত্তর ইউনিয়ন, আদ্রা দক্ষিণ ইউনিয়ন, জোড্ডা পূর্ব ইউনিয়ন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন, বটতলী ইউনিয়ন ও দৌলখাঁড় ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। লাকসাম উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল করিম জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ১ ডিসেম্বর, বাছাই ৩ ডিসেম্বর, আপীল দায়েরের শেষ তারিখ ৬ ডিসেম্বর, আপীল নিস্পত্তি ৯ ডিসেম্বর, প্রার্থীতা প্রত‍্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর, প্রতীক বরাদ্ধ ১১ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৯ ডিসেম্বর। সকল কেন্দ্রে ইভিএম এর মাধ‍্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

0 Comments:

Fashion

Sports