Breaking
Loading...
Menu
ad970

Videos

বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩

ভর্তির নামে বানিজ্য ইচ্ছামত ফি আদায়ের করছে ফলসী মাধ্যমিক বিদ্যালয়ে।

ad300
Advertisement

 মোঃ বনি ঝিনাইদহ জেলা (প্রতিনিধি)


ভর্তির নামে বানিজ্য ইচ্ছামত  ফি আদায়ের করছে ফলসী মাধ্যমিক বিদ্যালয়ে।


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালার ওপর,,,,

হরিনাকুন্ডু উপজেলার ফলসী মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তির নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে।পুনঃভর্তির ক্ষেত্রেও একইভাবে অতিরিক্ত ফি নিচ্ছে বিদ্যালয়টি। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালার তোয়াক্কা না করে চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে সেশন ফি এর নাম করে বাণিজ্য করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।


অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে ঃ মঙ্গলবার(৩জানুয়ারি)সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ছাত্রীদের কাছ থেকে ১ হাজার থেকে ১হাজার ৫০০ টাকা আদায় করা হয়েছে।পুনঃভর্তির ক্ষেত্রেও একই ক্লাসভিত্তিক পর্যায়ক্রমে ৫শ’ হতে ১ হাজার টাকা আদায় করা হচ্ছে। ওই বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে নতুন ভর্তির জন্য এক ছাত্রীর কাছ থেকে ১ হাজার  টাকা নেওয়া হয়েছে এবং ৭ম শ্রেণিতে কৃতকার্য হয়ে ৮ম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পরেও তার কাছ থেকে পুনঃভর্তির নাম করে ১ হাজার  টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।


অভিভাবকরা জানান,

 তাদের বাচ্চাদের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ১ হাজার ৫০০ টাকা এবং পুনঃভর্তির নামে ৫শ’ হতে ১ হাজার ৫০০ টাকা নিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ।  

এ ব্যাপারে খোঁজ নিতে স্কুলে গেলে প্রধান শিক্ষক রবিউল ইসলাম জানান এগুলি মিত্থা বানুয়াট  ৫০০ টাকার অধিক কোনো শিক্ষার্থীর থেকে নেওয়া হয় নি । এ বিষয়ে কোন কথা বলবেন না জানিয়ে সহকারী শিক্ষক আমজাদ হোসাইন  বলেন, আসলে এ টাকা সেশন চার্জ হিসাবে নেওয়া হয়। এতো টাকা কেন নেওয়া হয় জানতে চাইলে তিনি বিদ্যালয়ের নানান ব্যায় এবং অনেক শিক্ষার্থী টাকা কম দেয় যেটা আমরা অন্যদের থেকে বেশি নিয়ে ঘাড়তি মেটাই বলে জানান।

বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী জানান, পুনঃভর্তির নাম করে টাকা নেওয়ার কোন সুযোগ নেই। যদি কোন স্কুল নেয় তাহলে সেটা অনৈতিক এবং ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য অতিরিক্ত অর্থ নেওয়ারও কোন বিধান নেই।সরকারি পরিপত্র অনুযায়ী সর্বোচ্চ ৫০০টাকা করে নেওয়ার আদেশ আছে এবং এ বিষয়ে শিক্ষা অফিসে কোনো লিখিত অভিযোগ পাইনি যদি লেখিত কোনো অভিযোগ পাই তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিব

Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

0 Comments:

Fashion

Sports