Videos

বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

নৃশংস সন্ত্রাসী হামলায় নগরীর সরকারপাড়া মহল্লায় আহত ১০

ad300
Advertisement

 

নৃশংস সন্ত্রাসী হামলায় নগরীর সরকারপাড়া মহল্লায়  আহত ১০ 

স্টাফ রিপোর্টার---মোঃছবুর আহমেদে।


রংপুর নগরীর পীরজাবাদ সরকারপাড়া মহল্লায় পুর্ব শত্রুতার জের ধরে সহায় সম্বলহীন এক পরিবারের জমি জোর.করে দখল করার চেষ্টা ব্যার্থ হয়ে অস্ত্র সস্ত্র নিয়ে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে নারী পুরুষ সহ ১০ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। আহত অবস্থায় ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১৭ জনের নামে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করে নাই। প্রতি পক্ষের লেকেরা ইতিপুর্বে বেশ,কয়েকবার জমি দখল করার চেষ্টা করে ব্যার্থ হয়। এরই জের ধরে গত ২৬ মার্চ প্রতিপক্ষ মজ্ঞুরুল ইসলাম গং ছোড়া বল্লাম রামদা,লাঠি দিয়ে বাদীপক্ষ মোনায়েম মানিক ও মুসার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরতর আহত করে।
এতে ৩ নারী সহ ১০ জন আহত হয়। এ ঘটনায় ৪ জন আশংকবাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডা, মোস্তাকিম হাসান জানান, ৪ জনের মাথায় গুরতর জখম রয়েছে। মাথায় আঘাত সব সময় গুরতর ফলে সুস্থ হতে অনেক সময় লাগতে পারে। এ ছাড়া তাদের অবস্থারও অবনতি হতে পারে বলে জানান। এ ব্যাপারে গুরতর আহত মোনায়েম মানিকের ছোট বোন ফাতেমা বেগম বাদী হয়ে ১৭জন আসামীর নাম উল্লেখ করে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ওসি তদন্ত হোসেন আলী জানান, মামলা হয়েছে আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

0 Comments:

Fashion

Sports