Breaking
Loading...
Menu
ad970

Videos

শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী ছেলেটি এবার আইপিএলের নিলামে

ad300
Advertisement

এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী ছেলেটি এবার আইপিএলের নিলামে


বয়স ১৩ বছর ২৩৪ দিন—এরই মধ্যে ভারতীয় ক্রিকেটে বৈভব সূর্যবংশীর নামটা বহুবার উচ্চারিত হয়েছে। এই বয়সেই খেলেছে ভারতের অনূর্ধ্ব–১৯ টেস্ট দলে। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে করেছে ৫৮ বলে সেঞ্চুরি, যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড।

এই বৈভব এবার জায়গা পেয়েছে আইপিএল নিলামে চূড়ান্ত তালিকায়। নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা গতকাল প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।



বৈভবের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। বয়স ১৩ হলেও এরই মধ্যে খেলেছে রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল বৈভব। প্রথম শ্রেণির ক্যারিয়ারে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি। ৫ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছে ১০০। সর্বোচ্চ রানের ইনিংস ৪১, সেটি এসেছে এই নভেম্বরেই।


এ ছাড়া বৈভব হেমান ট্রফি, কোচবিহার ট্রফিতেও খেলেছে। বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিল বৈভব। এরপর ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে করে ৪০০ রান।


নতুন নতুন সংবাদ পেতে----
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

0 Comments:

Fashion

Sports