Videos

সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

ভারতের ম্যাচে ভারতের রেফারি, আইসিসির বিরুদ্ধে পক্ষপাত ও দুর্নীতির অভিযোগ

ad300
Advertisement

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের পাঁচ টি-টোয়েন্টির সিরিজ শেষ, তবে সিরিজের মধ্যে শুরু হওয়া বিতর্কের রেশ শেষ হচ্ছে না। চতুর্থ টি-টোয়েন্টিতে শিবম দুবের কনকাশন বদলি হিসেবে হর্ষিত রানাকে নামানোয় ভারতীয় দলের সমালোচনা তো হচ্ছেই, সেই সঙ্গে আঙুল উঠছে ম্যাচ রেফারির দিকে।

ভারতের ঘরের মাটিতে হওয়া সিরিজটিতে ম্যাচ রেফারি ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার জাভাগাল শ্রীনাথ। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি ক্রিস ব্রড এ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, ক্রিকেটের নিয়ন্ত্রক থা পক্ষপাত ও দুর্নীতির পুরোনো দিনে ফিরে যাচ্ছে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার অবশ্য শ্রীনাথের বিরুদ্ধে আরও বড় অভিযোগই তুলেছেন। তাঁর মতে, সে দিন দুবের জন্য কনকাশন বদলিই দেওয়া ঠিক হয়নি।


1111


শুক্রবার পুনের ম্যাচের কনকাশন বদলি নিয়ে বিতর্কের জেরে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন রোববার এক্সে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ওটা (দুবের জায়গায় হর্ষিত) কোনো মতেই লাইক ফর লাইক বদলি ছিল না। ম্যাচ রেফারির এ বিষয়টি মেনে নিয়ে বলা উচিত যে তাঁর ভুল হয়েছে।

চিকিৎসক কর্তৃক একজন খেলোয়াড়ের কনকাশন (মাথায় আঘাতজনিত সমস্যা) নিশ্চিত করার পর খেলোয়াড় বদলের চূড়ান্ত অনুমোদন দিয়ে থাকেন ম্যাচ রেফারি। এ ক্ষেত্রে শ্রীনাথ ভারতীয় দলের প্রতি পক্ষপাত করেছেন বলে মনে করছেন আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিস ব্রড। পিটারসেনের পোস্টে গিয়ে এই সাবেক ক্রিকেটার লেখেন, এ ধরনের পরিস্থিতি বন্ধ করার জন্য নিরপেক্ষ ম্যাচ অফিশিয়ালসকে দায়িত্ব দেওয়া উচিত। আইসিসি কেন পক্ষপাত ও দুর্নীতির সেই পুরোনো দিনগুলোতে ফিরছে?



নতুন নতুন সংবাদ পেতে----
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

0 Comments:

Fashion

Sports