Breaking
Loading...
Menu
ad970

Videos

শনিবার, ৪ মার্চ, ২০২৩

নতুন কোর্ট কুষ্টিয়ার জেলায় এলাকায় মহাসিন আলীর উপর ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হামলা।

ad300
Advertisement


 কুষ্টিয়া জেলা প্রতিদিন -সাইফ উদ্দীন আল-আজাদ। 

কুষ্টিয়া সদর উপজেলার ৫নং ওয়ার্ড কুষ্টিয়ার নতুন কোর্ট পাড়া এলাকায় মহসিন আলীর উপরে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের অতর্কিত হামলা 

কুষ্টিয়া সদর উপজেলার ৫নং ওয়ার্ড নতুন কোর্ট পাড়া এলাকার মাহতাবউদ্দিন সড়কে অবস্থিত মৃত শামসুল হক এর পুত্র মো: মহসিন আলী (৩৩) এর বসত বাড়ির জমির সীমানা প্রাচীর জোরপূর্বক ভেঙ্গে দখল করার চেষ্টা করে একদল সন্ত্রাসী বাহিনী। গত ২৬/০২/২০২৩ইং: দুপুর অনুমান ২.০০ ঘটিকার সময় এ ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।সরজমিনে গেলে ভুক্তভোগী মো: মহসিন আলী জানান আমার বসত বাড়ির জমির সীমানা প্রাচীর জোরপূর্বক ভেঙ্গে দখল করার চেষ্টা করতে মিন্টু(৪৮)পিতা-মৃত তাহের,মীর সাইফুল ইসলাম(৪৭)পিতা-মীর জাফর,হান্নান বিশ্বাস(৫৫),উভয় সাং ঈদগাহপাড়া,কোর্টপাড়া, এবং আনোয়ার(৪৫),বাবু(৩৮), বাধন(২৬) সর্ব পিতা হান্নান,সর্ব সাং নতুন কোর্টপাড়া,কুষ্টিয়া সদর,কুষ্টিয়া সহ অজ্ঞাত নামা ১০/১৫ জন সঙ্গবদ্ধ হয়ে আমার বসত বাড়িতে প্রবেশ করে এসময় মিন্টু আমাকে হুমকি দিয়ে বলে তোকে হত্যা করবো যদি জমি দখল ও সীমানা ভাঙ্গতে বাঁধা প্রদান করিস, অত:পর আমি তাদের আমার জমীর সীমানা প্রাচীল ভাঙ্গতে বাধা দিলে মিন্টু তার দলবল নিয়ে মীর সাইফুল ও হান্নান বিশ্বাস লোহার রড এবং দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে আমার উপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি ভাবে মারধর করে রক্তাক্ত কালশিরা জখম করে,তখন আমি মাটিতে পরে গেলে আনোয়ার আমার বুকের উপর পা দিয়ে চেপে ধরে রাখে এরপর মিন্টু ও বাবু আমার গলা চেপে ধরে শাঁস রোধ করার চেষ্টা করে তখন আমি আমার সর্বোচ্চ শক্তি দ্বারা স্বরগোল করলে চিৎকারের শব্দ শুনে আমাকে আমার প্রতিবেশী উদ্ধার করেন। এদিকে মো: মহসিন আলীকে গুরুতর জখম অবস্থায় কুষ্টিয়া সদর হসপিটালে ভর্তি করা হয়।হাউজিং এস্ট্রিট কুষ্টিয়া সদর এলাকাবাসী মাসু,পিতা-মৃত মুনসুর আলী, মো: আলিম,পিতা-খোকন,সবুজ আহম্মেদ,পিতা-ছাদ আহম্মেদ সহ অসংখ্য প্রত্যক্ষদর্শী জানান মো: মহসিন আলী সহ তার পুরো পরিবারকে দীর্ঘদিন ধরে ভূমিদস্যু মিন্টু,মীর সাইফুল,হান্নান বিশ্বাস, আনোয়ার ও বাবু সহ অসংখ্য মাদক ব্যবসায়ীগণ বাসার উপরে এসে অবৈধভাবে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে গায়ের জোর খাটিয়ে জমিদখল করার পায়তারা করে আসছে,আমরা এলাকাবাসী মো: মহসিন আলীর চিৎকার শুনতে না পারলে হয়তো মহসিন আলীকে ঐসকল ভূমিদস্যু প্রাণেই মেরে ফেলতো। এছাড়াও মহসিন আলীর পরিবার জানান সন্ত্রাসী ভূমিদস্যু ও মাদকব্যবসায়ী মিন্টু, মীর সাইফুল,হান্নান সহ যারা আমাদের নিজ বাড়িতে এসে সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়েছিলো সকলের বিরুদ্ধে ইতিমধ্যে কুষ্টিয়া সদর থানায় -১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৫০৬ ধারায় ১১৪ পেনাল কোড রুজু করে মামলা দায়ের করা হয়েছে,যার মামলা নং-০৫। এদিকে পুরো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। দিনেদুপুরে লোক সম্মুখে মো: মহসিন আলীকে জখম করে তার পরিবারের সকলকে হত্যা করে গুম করে দেওয়ার হুমকি প্রদান করে মামলার আসামীরা। এলাকাবাসী ও মহসিনের পরিবারের দাবী অনতিবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি ও তদন্ত ওসির অধিনে মামলার সর্বশেষ আপডেট জানতে চাওয়ায় সাব ইন্সপেক্টর সুফল সরকারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান মামলার তদন্ত চলমান রয়েছে ও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি,মামলার তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

0 Comments:

Fashion

Sports