Breaking
Loading...
Menu
ad970

Videos

বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

ad300
Advertisement

একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

সেনাবাহিনীর সদস্যদের একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। যশোরের সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল এই সম্মেলনের আয়োজন করে।

সেনাপ্রধান কোর অব সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন।

 তিনি বলেন, ‘আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।’

এছাড়া কোর অব সিগন্যালসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

 সম্মেলনে সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সেনাবাহিনীর সব সিগন্যালস ব্রিগেডের কমান্ডার, সিগন্যালস ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন।

 এর আগে সেনাবাহিনী প্রধান সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয়।







নতুন নতুন সংবাদ পেতে----
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

0 Comments:

Fashion

Sports