![]() |
| Advertisement |
ব্রিসবেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ পাকিস্তান হেরে গেছে ২৯ রানে।
৭ ওভারের ম্যাচে প্রায় অলআউটই হয়ে যাচ্ছিল পাকিস্তান। শেষ পর্যন্ত থেমেছে ৯ উইকেটে ৬৪ রানে। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০–তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। ৭ ওভারে ৯৪ রানের লক্ষ্যে পাকিস্তানের শুরুটা অবশ্য আশা জাগানিয়াই ছিল। প্রথম দুই বলে শাহিবজাদা ফারহান মারেন দুই চার। তবে ওভারের চতুর্থ বলে আউট হন এই ওপেনার। এরপর থেকে পাকিস্তানের ব্যাটসম্যানেরা আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। প্রথম ৩ ওভারেই ৫ উইকেট নেই, রান উঠে মাত্র ২০।ওয়ানডে সিরিজে ব্যর্থ হওয়া ব্যাটসম্যান করেছেন ১৯ বলে ৪৩। ম্যাক্সওয়েল ছাড়া মার্কাস স্টায়নিসের ইনিংসও অস্ট্রেলিয়াকে ভালো সংগ্রহ দাঁড় করাতে সাহায্য করেছে। নাসিমের শেষ ওভারে ২০ রানসহ তিনি করেছেন ৭ বলে ২১। ২ ওভারে ৩৭ রান দিয়েছেন নাসিম। হারিস দিয়েছেন ২ ওভারে ২১ রান। আফ্রিদি ২ ওভারে দিয়েছেন ২৫ রান।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৭ ওভারে ৯৪ (ম্যাক্সওয়েল ৪৩, স্টয়নিস ২১; আফ্রিদি ১/৯, রউফ ১/২১)
পাকিস্তান: ৭ ওভারে ৬৪/৯( আফ্রিদি ২০*, হাসিবউল্লাহ ১২; অ্যালিস ৩/৯, বার্টলেট ৩/১৩)
নতুন নতুন সংবাদ পেতে----আরও পড়ুন



0 Comments: