![]() |
| Advertisement |
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য ভালেোভাবে নিচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান
তৌফিক হাসান বলেন, ‘এ ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে এটি বলা হয়েছে, আমাদের দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ এটির জন্য আসলে এ ধরনের বক্তব্য থেকে তাকে (শেখ হাসিনা) বিরত রাখাটা খুবই জরুরি।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান
শেখ হাসিনাকে বিবৃতি প্রদানে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বানা জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে বিষয়টি উত্থাপন করেছি। তিনি বলেছেন, এটা তার সরকারের কাছে বলবেন। আমরা আসলে অফিশিয়ালি কোনো রেসপন্স (সাড়া) পাইনি। তারা বিষয়টি দেখবেন—এ রকম জানিয়েছেন।’
শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ জানতে চাইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আসলে এই বিষয়টা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে যদি কনসার্ন মিনিস্ট্রি বা অফিস থেকে আমাদের জানানো হয়…আমাদের কিন্তু অফিশিয়ালি সেভাবে জানানো হয়নি। সে রকম যদি আমরা নির্দেশনা পাই আমরা যথাযথ পদক্ষেপ নেব।’
নতুন নতুন সংবাদ পেতে----



0 Comments: