![]() |
| Advertisement |
![]() |
| ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স |
ফিলিস্তিনপন্থী সমালোচকেরা প্রেসিডেন্ট নির্বাচনে যাতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন দেন, সে বিষয়ে যুক্তি তুলে ধরেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। স্থানীয় সময় সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে কমলার পক্ষে যুক্তি তুলে ধরেন স্বতন্ত্র এই সিনেটর।
বার্নি স্যান্ডার্স বলেন, ৫ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যদি পুনর্নির্বাচিত হন, তাহলে ইসরায়েল ও গাজা নিয়ে মার্কিন নীতি পরিবর্তনের আশা, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং গর্ভপাত অধিকারের লড়াই—সবই হয় প্রচণ্ড ধাক্কা খাবে কিংবা ব্যর্থ হবে।
https://www.profitablecpmrate.com/rtx2pwqf?key=aa69a009467cb11f3aa51a4dc08479b4
ভারমন্টের স্বতন্ত্র এই সিনেটর বলেন, ‘আমি বুঝি, গাজার ভয়াবহ যুদ্ধের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে লাখ লাখ আমেরিকানের দ্বিমত রয়েছে। আমিও তাঁদের একজন।’ অবশ্য তিনি বলেন, হামাসের ৭ অক্টোবরের নৃশংস হামলার বিরুদ্ধে নিজেদের রক্ষা করার অধিকার ইসরায়েলের রয়েছে।
গাজা যুদ্ধে ব্যাপক প্রাণহানির বিষয়টি তুলে ধরে বার্নি স্যান্ডার্স বলেন, ‘আপনাদের কেউ কেউ বলছেন, কমলা যদি এই ভয়াবহ যুদ্ধ সমর্থন করেন, তাহলে কীভাবে আমি কমলাকে ভোট দিতে পারি? আর এটি একটি খুবই ন্যায্য প্রশ্ন।’



0 Comments: